শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যারা ছিলেন, তারা বলেছেন, বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। অর্থনীতির সুচক যেগুলো আছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে স্পষ্টভাবে তা প্রতীয়মান হচ্ছে। গত পাঁচ মাসে রপ্তানি ১০ শতাংশ বেড়েছে। বেড়েছে আমদানিও। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মুদ্রাস্ফীতি ১২ শতাংশ থেকে ৯ শতাংশে নেমে এসেছে। আগামী জুলাইয়ের মধ্যে সাড়ে ৭ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

শফিকুল আলম জানান, রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত ছয় মাসে দেশের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণে অর্থনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সংশ্লিষ্টরা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে বিভিন্ন তথ্য–উপাত্ত উপস্থাপন করে প্রধান উপদেষ্টাকে জানান। প্রধান উপদেষ্টা তাদের ধন্যবাদ জানান।

আল