শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে

শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৩ টায় স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।
নতুন আউটলেট উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারীর উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: বাবুল আকতার, সোনাহাট ডিগ্রী কলেজ, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো: জহির বেপারী, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো: রায়হান হকসহ উপজেলা বণিক সমিতি, শ্রমিক সংগঠন ও  পরিবেশক সমিতির সদস্যবৃন্দ। এছাড়াও ছিলেন স্বপ্নর রংপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ শাহিনুর আলম।
স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৫৭ টি জেলায়। নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে ।

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।
আউটলেটের পুরো ঠিকানা:  মাহবুব ক্লিনিক এর পার্শ্বে, ব্যারিস্টার প্লাজা, থানা রোড, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
হোম ডেলিভারির জন্য যোগাযোগের নাম্বার – ০১৭৯৩৮৫৮৭৪০ ।