শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

দেশেই আছেন নাঈমুল ইসলাম খান, স্বাস্থ্য পরীক্ষা করালেন ল্যাবএইডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশেই আছেন নাঈমুল ইসলাম খান, স্বাস্থ্য পরীক্ষা করালেন ল্যাবএইডে
সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান দেশে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাকে দেখা যায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন তিনি।

গত বছরের ছাত্র–জনতার অভুত্থানে আওয়ামী সরকারের পতনের পর নাঈমুল ইসলাম খানের অবস্থান নিয়ে যখন নানা জল্পনা ছিল।

প্রসঙ্গত, জুলাই অভুত্থানের পর নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধভাবে সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকা, বগুড়া ও রংপুরে হত্যা মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার এবং তার পরিবারের চার সদস্যের মোট ১৬৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই অবস্থাতেই নাঈমুল ইসলাম খান কুমিল্লার কান্দিরপাড় মৌজায় সাফ কবালা দলিল করে জমি বিক্রি করেছেন বলে জানা গেছে।