শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

দেশকে অস্থিতিশীল করতে চাইলে ছাড় দেয়া হবে না: আমির খসরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবপ্রতিষ্ঠিত সরস্বতী জ্ঞান মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এমন কথা বলেন।

তিনি বলেন,সবাইকে সাথে নিয়ে একটি সহাবস্থানের বাংলাদেশ গড়তে কাজ করতে সরকার। কোথাও দলীয়করনের সুযোগ নেই।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বহিরাগত মুক্ত রাখার বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।

দেশের জ্বালানী সংকট নিয়ে মন্ত্রী বলেন, জ্বালানী সংকট একটি বৈশ্বিক সংকট। সম্মিলিতভাবে এটিকে মোকাবেলা করতে হবে। আর বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যারা অনেক পরে জ্বালানীর দাম সামান্য বাড়িয়েছে বলোও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন,গেলো ১৭ বছরের ঘাতপ্রতিঘাত গেছে। সেগুলোকে পেছনে রেখে এখন সামনে যাওয়ার পালা। তাই সব ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।

এর আগে ফিতা কেটে মন্দিরের উদ্বোধন করেন আমির খসরু মাহমুূদ চৌধুরী ও অন্যান্যরা।

রুনা আনসারী

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More