দীপ্ত নিউজ
অর্থনীতি

দেড় লাখ ছুঁই ছুঁই স্বর্ণের ভরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেড় লাখ ছুঁই ছুঁই স্বর্ণের ভরি

ফেব্রুয়ারির ১০ দিনেই তৃতীয়বারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়।

 

এসএ