শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দুর্নীতি দমন কমিশনের মুখোমুখি ড. ইউনূস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুর্নীতি দমন কমিশনের মুখোমুখি ড. ইউনূস

 

অর্থপাচার মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

এ বিষয়ে দুদকের আহ্বানে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সাথে ছিলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম ও পরিচালক আশরাফুল হাসান।

দেড় ঘণ্টার মত জিজ্ঞাসাবাদ শেষে ড. মুহাম্মদ ইউনূস দুদক কার্যালয় থেকে বের হন। এসময় গণমাধ্যমকে তিনি জানান, বিষয়টি আইনগত হওয়ায় সব তথ্য দেবেন আইনজীবী।

আইনজীবী জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ড. মুহাম্মদ ইউনূস দুদকের মুখোমুখি হতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন।

এরআগে বুধবার গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এসএ/দীপ্ত নিউজ