শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দুবাইয়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিচারক শোয়াইব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দুবাইয়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিচারক শোয়াইব
হাফেজ ক্বারী শায়েখ শোয়াইব মুহাম্মাদ আল আজহারী

দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার মূল বিচারক প্যানেলে যোগ দিতে দুবাই গেছেন হাফেজ ক্বারী শায়েখ শোয়াইব মুহাম্মাদ আল আজহারী।

পহেলা রমজান থেকে ১৪ই রমজান পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।

শায়েখ শোয়াইব মুহাম্মদ আল–আযহারী শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মাওলানা মোহাম্মদ মুজিবুল হকের পুত্র।

তিনি প্রথম বাংলাদেশী যিনি দুবাই সরকার কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬ জনের বিচারক প্যানেলের একজন মনোনীত হয়েছেন।

বাংলাদেশসহ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ ক্বারী ‘শায়খ শোয়াইব মুহাম্মাদ আল আজহারী‘ মিশরে কুরানিক সাইন্স, দশ কেরাতের ওপর উচ্চতর ডিগ্রি প্রাপ্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৭ সাল থেকে দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের নির্দেশে প্রতি বছর রমজান মাসে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর বিশ্বের ১শ’ দেশ থেকে প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।

উল্লেখ্য, তিনি দেশি ও বিদেশী বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে নিয়মিত কাজ করেন।

 

আফ/দীপ্ত সংবাদ