শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ক্রিকেট

দুপুরে ইংলিশদের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুপুরে ইংলিশদের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া

 

বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচ আজ অস্ট্রেলিয়া লড়বে ভঙ্গুর ইংল্যান্ডের বিপক্ষে।

শনিবার (৪ নভেম্বর) আহমেদাবাদে খেলা শুরু বেলা আড়াইটায়।

চলতি বিশ্বকাপ থেকে এরইমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। একই সাথে ক্ষীণ হয় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্নটাও। সবমিলিয়ে ভারত মহাসাগরের অতল গহবরে ডুবে যাওয়া ইংলিশ জাহাজের নাবিক থ্রি–লায়ন্সরা।

একমাত্র বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া বাকি ৫ ম্যাচেই হেরেছ ইংলিশরা। বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হতে মরিয়া বাটলার বাহিনী।

উল্টো মেরুতে অবস্থান অস্ট্রেলিয়ার। দুই হারের পর টানা চার জয়ে রেসে নিজেদের অবস্থানটা বেশ শক্ত ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

পরিসংখ্যানেও এগিয়ে অজিরা। বিশ্বমঞ্চে ৯ বারের দেখায় ৬ জয় আছে ইংলিশদের বিপক্ষে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।