দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিলেন জামায়াত কর্মী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাতক্ষীরা–৪ আসনের এমপি'র 'ভিডিও বিতর্কের' জেরে ১ মণ দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামী ছাড়ার ঘোষণা দিয়েছেন দেলোয়ার হোসেন নামে এক দলীয় কর্মী।

সাতক্ষীরা–৪ আসনের এমপিভিডিও বিতর্কেরজেরে ১ মণ দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামী ছাড়ার ঘোষণা দিয়েছেন দেলোয়ার হোসেন (৩৭) নামে এক স্থানীয় দলীয় কর্মী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিণাগাড়ি গ্রামের দেবাশীর মোড়ে এ ঘটনা ঘটে।

মো. দেলোয়ার হোসেন (৩৭)-এর বাড়ি হরিণাগাড়ি গ্রামে। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক এবং যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

মো.দেলোয়ার হোসেন বলেন,‘আমি জামায়াতের কর্মী। দলকে মনেপ্রাণে ভালোবাসতাম, কাজ করতাম। কিন্তু দলের শীর্ষ নেতার এ ধরনের অপকর্মের ভিডিও দেখে মানুষ ছি ছি করছে।’

তিনি বলেন, একজন কর্মী হিসেবে আমি এই পরিস্থিতি মেনে নিতে পারিনি। তাই দুধ দিয়ে গোসল করে ঘোষণা দিয়েছি জামায়াতে ইসলামী দল আর করব না।

এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘দেলোয়ার হোসেন জামায়াত কর্মী। তবে তিনি কোন পদে আছে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি দেখে বলতে হবে।’

উল্লেখ্য, গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এক তরুণীর সঙ্গে তাঁকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।

পরদিন গাজী নজরুল ইসলাম নিজ ফেসবুক পেজে দেয়া পোস্টে জানান, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম।

গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াতের খুলনা অঞ্চলের পরিচালক ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে কমিটি তদন্ত প্রতিবেদন কেন্দ্রে জমা দেয়।

ওই প্রতিবেদন জমার পর বুধবার (২২ জুলাই) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে আলোচনার পর গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

 

রঘুনাথ খাঁ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More