শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দুই দিনের রিমান্ডে সেলিনা হায়াৎ আইভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুই দিনের রিমান্ডে সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ সাবেক সহ–সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদিরের আদালত এ আদেশ দেন।

আদালত পুলিশ পরিদর্শক কাইউম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত ছিলেন সেলিনা হায়াৎ আইভী।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় এজাহারে আইভী‘র সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা নেই। আমরা রিমান্ড নামঞ্জুর আবেদন করেছিলাম।

উল্লেখ্য, গত ৯ মে সকালে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন ডা. সেলিনা হায়াৎ আইভী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এই সিটি মেয়রকে আসামি করা হয়েছে।

 

এসএ