শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দুই কলেজের ঘটনায় ৬০০ শিক্ষার্থীকে আসামি করে পুলিশের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দুই কলেজের ঘটনায় ৬০০ শিক্ষার্থীকে আসামি করে পুলিশের মামলা
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে লাঠিসোঁটা হাতে তিন কলেজের শিক্ষার্থীদের সড়কে অবস্থান। ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা ৫০০-৬০০ জন শিক্ষার্থী ও শিক্ষার্থী নামধারী দুস্কৃতকারীকে আসামি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে এ মামলা করেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার (৫ মার্চ) দুপুরে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৫ মার্চ সায়েন্সল্যাব এলাকায় দুই কলেজের কিছু ছাত্র মুখোমুখি অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সেখান থেকে চলে যেতে অনুরোধ করে। তারা পুলিশের কথা না মেনে একে-অন্যকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

আল/দীপ্ত