শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

দীর্ঘ ছুটি শেষে অফিস-আদালত খুলেছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দীর্ঘ ছুটি শেষে অফিস-আদালত খুলেছে আজ

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ রবিবার (৬ এপ্রিল) খুলেছে সব সরকারি অফিস–আদালত, ব্যাংক–বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান।

অফিস চলবে রোজার আগের সময় ধরে মানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ঈদের আগে ২৭ মার্চ ছিল অফিস–আদালত, ব্যাংক–বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের শেষ কর্মদিবস। পরদিন (২৮ মার্চ) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। তবে সংবাদপত্র বা অন্যান্য বেসরকারি অফিসে ছুটি শুরু হয় ৩০ মার্চ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য টানা ৯ দিনের ছুটি মেলে। চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়।

উপদেষ্টা পরিষদ ২০২৪ সালের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটি অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। ছুটির বিষয়ে ২১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

এসএ