শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

দীপ্ত টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দীপ্ত টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি

আজ দীপ্ত টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও থাকছে নানা আয়োজন। প্রদান করা হচ্ছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’।

গত এক বছরে চ্যানেলটিতে প্রচার হওয়া একক ও ধারাবাহিক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত একক নাটকগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে।

ইতোমধ্যে শুরু হয়েছে দর্শকদের ভোট প্রক্রিয়া। ১৯টি ক্যাটাগরিতে দর্শক সেরা নাটক ও অভিনয়শিল্পীদের ভোট দিতে পারবেন। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরি বোর্ডের বিচারে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।

‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’-এর ক্যাটাগরি ও বিভাগগুলো হলো- একক নাটক (আলোচিত একক, অভিনয়শিল্পী- পুরুষ ও নারী), ধারাবাহিক নাটক (আলোচিত ধারাবাহিক, অভিনয়শিল্পী- পুরুষ ও নারী, পার্শ্ব অভিনয়শিল্পী- পুরুষ ও নারী), দর্শক জরিপে ডিজিটাল প্ল্যাটফর্মে একক নাটক (আলোচিত নাটক, অভিনয়শিল্পী- পুরুষ ও নারী), ডাবিং সিরিয়াল (আলোচিত ডাবিং সিরিয়াল, কণ্ঠাভিনয় শিল্পী- পুরুষ ও নারী, কণ্ঠাভিনয় শিল্পী পার্শ্ব- পুরুষ ও নারী) এবং আলোচিত উপস্থাপক।

এ বছর দীপ্ত অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘আজীবন সম্মাননা’। এটি পাচ্ছেন গুণী অভিনেতা আবুল হায়াত। ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ সরাসরি দেখানো হবে আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র।