শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে সড়কের পাশে বাঁশেরহাটে প্রায়ই ঘটছে দুর্ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে সড়কের পাশে বাঁশেরহাটে প্রায়ই ঘটছে দুর্ঘটনা

মহাসড়কের পাশে হওয়ায় দিনাজপুরের শতবর্ষী বাঁশেরহাটে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ জন্য নিরাপদ জায়গায় হাট সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

দিনাজপুর জেলা সদরের চেহেলগাজী ইউনিয়নের উত্তর সাদিপুরে মহাসড়কের দুই পাশে রয়েছে সারি সারি বাঁশের পিল। মুলি, তল্লা, বরাক, বাইজ্জা ও বেথুয়াসহ নানা জাতের বাঁশ পাওয়া যায় এখানে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বাঁশ কিনতে এখানে ভিড় করেন পাইকাররা। মহাসড়কের পাশে হলেও বাঁশেরহাট নামেই এটি পরিচিত।

সড়কের পাশে হওয়ায় এ বাঁশের হাটকে কেন্দ্র কোরে প্রায়ই ঘটে দুর্ঘটনা। তাই হাটের জন্য নিরাপদ স্থানে জায়গা বরাদ্দ চান ব্যবসায়ীরা। বাঁশের হাটের ইজারাদার জানান, প্রতিবছর এই হাট থেকে সরকার ৫ থেকে ৭ লাখ টাকা রাজস্ব আদায় করে। তিনি জানান, বাঁশেরহাটে প্রতিদিন পঞ্চাশ থেকে এক লাখ টাকার বাঁশ বিক্রি হয়।