শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে রোজাদারদের আকৃষ্ট করছে মাংসের তৈরি নানা পদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে রোজাদারদের আকৃষ্ট করছে মাংসের তৈরি নানা পদ
জমজমাট ইফতার বাজার

দিনাজপুর শহরে ইফতারির বাজারে রোজাদারদের আকৃষ্ট করছে মাংসের তৈরি নানা পদ। কিন্তু, দাম বেশি। তারপরও সাধ্যমতো কিনছেন সবাই।

রোজার শুরু থেকেই দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে বাহারি সব ইফতারির পসরা সাজিয়ে বসছেন দোকানিরা। আসরের পর প্রতিটি দোকানে বিক্রির ধুম লাগে।

গতানুগতিক ইফতারির সঙ্গে এবার যুক্ত হয়েছে খাসি ও মুরগির মাংসের বিভিন্ন পদ ও কাচ্ছি বিরিয়ানী। এছাড়া লাচ্ছি, ঘোল, হালিম, মিহিদানা ও ঘি জিলাপী যোগ করছে নতুন মাত্রা।

তবে, অন্যান্য বছরের তুলনায় এবার দাম বেশি বলে জানান ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। তাই, তাদেরকেও বেশি দাম নিতে হচ্ছে।

তবে মুখরোচক খাবারের বেলায় দামের বিষয়টি তেমন আমলে নিচ্ছেন না দিনাজপুর শহরের বাসিন্দারা।

যূথী/দীপ্ত সংবাদ