শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

দশ টকার গুঁড়া দুধ, পাঁচ মিনিটে তৈরি রসমালাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দশ টকার গুঁড়া দুধ, পাঁচ মিনিটে তৈরি রসমালাই
রসমলাই

রসমালাই খেতে আমরা কে না পছন্দ করি। ছোট বড় সবাই এর স্বাদে মুগ্ধ। সাধারণত বিভিন্ন মিষ্টির দোকান থেকেই সবাই কিনে খাই। কিন্তু কোন রকম ঝামেলা ছাড়া যে অল্প কিছু উপকরণ দিয়ে আমরা ঘরেই তৈরি করতে পারি রসমালাই সেটা আমরা অনেকেই জানি না। আসুন জেনে নেই সহজেই ঘরে কিভাবে রসমালাই তৈরি করা যায়।

যা যা উপকরণ লাগবে–

গুড়া দুধ ৪ প্যাকেট, বেকিং পাউডার আধা চা চামচ, ময়দা ১ চা চামচ, ঘি ১ চা চামচ,ডিম ১টি , তরল দুধ ১ লিটার, এলাচ২–৩টি, চিনি ২ টেবিল চামচ, কনডেন্স মিল্ক আধা কাপ।

বানানোর পদ্ধতি

গুড়া দুধ, বেকিং পাউডার আধা চা চামচ, ময়দা ১ চা চামচ, ঘি ১ চা চামচ, ডিম ১টি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নরম ও আঁঠালো খামির তৈরি করে নিন। এরপর খামির ঢেকে রাখুন ১০মিনিট। তারপর ঘন করে তরল দুধ জ্বাল দিয়ে নিতে হবে। শিড়ার জন্য এলাচ, চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিতে হবে। এরপর হাতে সামান্য ঘি নিয়ে খামির থেকে ইচ্ছামত আকৃতিতে রসমালাইগুলো তৈরি করে নিতে হবে। দুধ জ্বাল দিয়ে যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়া দুধ গুলিয়ে দিতে হবে আরো আধা কাপ। তাহলে দুধটা আরও ঘন হবে।

ফুটতে থাকা দুধের মধ্যে বানিয়ে রাখা রসমালাইগুলো দিয়ে ঢেকে দিতে হবে। ৫–৭মিনিট পর ঢাকনা সরিয়ে খুব সাবধানে সেগুলো নেড়ে আবার ঢেকে দিতে হবে। ১৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঢেকে রাখুন ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপর পরিবেশন করুন জিভে জল আনা গুঁড়া দুধের রসমালাই।

যূথী/দীপ্ত সংবাদ