শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা–মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। নিরাপত্তার কারণে সাময়িকভাবে সার্ভিস বন্ধ রেখে ত্রুটি মেরামত করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি ঠিক করার পর সকাল ৮টা ৩ মিনিটে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে যাওয়ার পথে একটি মেট্রোরেলের পেছনের দিকের একটি দরজা খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে নির্ধারিত রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়। বর্তমানে উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেল সার্ভিস স্বাভাবিক রয়েছে।