বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

থালাপতি বিজয়ের নেতৃত্বে কাল শপথ নেবে তামিলনাড়ুর নতুন সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সব শঙ্কা কাটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়। আগামীকাল শনিবার (৯ মে) তার নেতৃত্বে সেখানে নতুন সরকার শপথ নেবে।

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলমান রাজনৈতিক টানাপোড়েনে অবসান হলো। নানা চড়াইউতরাই পার হয়ে টিভিকে ১১৮ বিধায়ক জোগাড় নিশ্চিত করে। এরপরই চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানায় দলটি।

সংবাদমাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে, কাল শনিবার শপথ অনুষ্ঠিত হবে।

গত মাসের বিধানসভা নির্বাচনে নবাগত দল হিসেবে ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনে ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে ছিল। দলটির ১০৮ আসনের সঙ্গে কংগ্রেসের পাঁচ, বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) , ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ও ভারতের কমিউনিস্ট পার্টি থেকে দুটি করে আসন পাওয়ায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসন অর্জন করেছে টিভিকে।

গেল বুধ ও বৃহস্পতিবার টানা দুই দিন পরপর দুজনের সাক্ষাৎ হয়েছিল।

উভয়বারই আরলেকার সরকার গঠনের জন্য বিজয়ের দাবি নাকচ করে দেন। কারণ সরকার গঠনে বিধানসভায় টিভিকের প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছিল না।

এনডিটিভি জানিয়েছে, সর্বোচ্চ পর্যায়ের আলোচনার পর দুজন করে বিধায়ক থাকা তিনটি দল টিভিকেকে সমর্থন জানিয়েছে। তারা আগে ডিএমকের মিত্র ছিল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More