আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল।
শনিবার (১০ অক্টোবর) আসন্ন এই সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে ফরম্যাটের আসন্ন এই ত্রিদেশীয় সিরিজে অধিনায়কত্ব করবেন লিটন দাস। স্কোয়াডে চমক হিসেবে রয়েছেন আলিস আল ইসলাম। সর্বশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন তিনি।
তবে চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজেও নেই পেসার নাহিদ রানা।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি।
এরপর ২১ অক্টোবর শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৩ অক্টোবর একই মাঠে হবে সিরিজের ফাইনাল।
বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ–অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।