শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

তেল উৎপাদন কমাতে একমত সৌদি-রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তেল উৎপাদন কমাতে একমত সৌদি-রাশিয়া

 

উৎপাদন কমাতে একমত হয়েছে সর্বোচ্চ তেল উত্তোলনকারী দুই দেশ সৌদি আরব ও রাশিয়া।

এ লক্ষ্যে দেশ দুটি ডিসেম্বর পর্যন্ত আরও তিন মাসের জন্য দৈনিক তেলের উৎপাদন ১.৩ মিলিয়ন ব্যারেল হ্রাস করবে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জানায়, রিয়াদ দৈনিক এক মিলিয়ন ব্যারেল করে উৎপাদন হ্রাস করবে।

তেলের উৎপাদন আবারো হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপটে মঙ্গলবার তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে গেছে।

রাশিয়া জানিয়েছে, দিনে তিন লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে তারা। তেল বাজারে ‘স্থিতিশীলতা ও ভারসাম্য‘ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি তাদের।

 

এসএ/দীপ্ত নিউজ