শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া !

আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, তিনি পিএইচডি সম্পন্ন করেননি বলে জানিয়েছে সিডনি‘র ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ)।

রবিবার (৪ মে) সকালে বাড়ি সংক্রান্ত মামলায় এ সংক্রান্ত তথ্য আপিল বিভাগে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

বিষয়টি জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার।

তুরিন আফরোজ ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেননি বলে ইমেইল মাধ্যমে জানিয়েছে সিডনি‘র ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষ বলছে, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তুরিন আফরোজের নথি চাওয়া হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় সরাসরি জানিয়েছে, এ সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। এমনকি এই নামে কেউ কখনো তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিলেন বলেও কোনো তথ্য নেই।

 

এসএ