শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তুরস্ক চাইলে ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে লোক পাঠাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তুরস্ক চাইলে ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে লোক পাঠাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।ছবি:সংগৃহীত

তুরস্ক চাইলে ভূমিকম্পে বিধ্বস্ত এলকায় বিনির্মাণে বাংলাদেশ থেকে লোক পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন,বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে তার ফোনে কথা হয়েছে।

জনবল পাঠানোর প্রসঙ্গে আরো বলেন,তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন উদ্ধারকাজ চলছে এখনও বহু মরদেহ নিচে রয়ে গেছে পরবর্তীতে রিকনস্ট্রাকশন (পুনরায় নির্মাণ) করব।
আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবারের যদি দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে পারব। তারা বলছেন, লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে। তারপর ও লাগলে জানাবেন।

বাংলাদেশের ২৫ শিক্ষার্থী তুরস্কে আছেন। ভূমিকম্পে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন । তাদের সরকারের পক্ষ থেকে অর্থ সহযোগিতা করা হয়েছে  বলেও জানিয়েছেন মন্ত্রী।

যূথী/দীপ্ত