শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তুরস্কে গেছে ৬০ সদস্যের বাংলাদেশী উদ্ধারকারী দল

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
তুরস্কে গেছে ৬০ সদস্যের বাংলাদেশী উদ্ধারকারী দল
বাংলাদেশী উদ্ধারকারী দল

ভূমিকম্পে তুরস্কে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এছাড়া হতাহতদের উদ্ধারে ৬০ সদস্যের দল পাঠিয়েছে সরকার। এ দলে রয়েছে সেনা, ফায়ারসার্ভিস ও চিকিৎসক প্রতিনিধি।

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এই অবস্থায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ উদ্ধারকাজে সহায়তার ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠন করা হয় ৬০ সদস্যের উদ্ধারকারী দল। এর মধ্যে সেনাবাহিনীর ২৪ জন, ফায়ারসার্ভিসের ১২ সদস্য ও ১০ জন চিকিৎসক রয়েছেন। বাকি ১৪ জন অন্যান্য পেশার। তাদের সঙ্গে উদ্ধার-সরঞ্জাম রয়েছে।

বুধবার ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে।

তুরস্কের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ঢেউ, সিরিয়াসহ আশপাশের কয়েকটি দেশে লেগেছে।