শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তিন শিশু হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তিন শিশু হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
আসামি

ঝিনাইদহের শৈলকুপায় ৩ শিশুকে পুড়িয়ে হত্যা একমাত্র আসামি ইকবাল হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ মার্চ) দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানাও করা হয়।

মামলার বিবরণে জানা যায়, শৈলকুপার কবিরপুর গ্রামের ইকবালের সাথে তার পিতা গোলাম নবীর টাকা সংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ হয়। এরই জের ধরে ২০১৬ সালের ৩ জানুয়ারি সন্ধ্যায় আসামি ইকবাল কার্টুন দেখানোর কথা বলে নিজের ঘরে ভাতিজা সাফিন, আমিন ও ভাগ্নে মাহিনকে ডেকে নেয়। এরপর তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে গ্যাসের সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সাফিন ও আমিন দগ্ধ হয়ে মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভাগ্নে মাহিন মারা যায়।

এ ঘটনায় সাফিন ও আমিনের পিতা দেলোয়ার বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৭ ফেব্রুয়ারি ইকবালকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় একমাত্র আসামি ইকবালকে মৃত্যুদন্ড ও ৩ লাখ টাকা জরিমানা করে।

আসামি বর্তমানে পলাতক রয়েছে।

 

এমি/দীপ্ত