শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তিন বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তিন বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ঝড়-বৃষ্টি। ছবি: সংগৃহীত

ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের মো.আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত আবহাওয়ার বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ মো.আবদুল হামিদ মিয়া জানান, পরবর্তী ৩ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে।

সবশেষ ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে বান্দরবানে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, দেশের বেশ কয়েকটি জেলায় চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা বয়ে গেছে। প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তবে স্বস্তির বৃষ্টির পর তা কমে আসে। তবে আবারও তাপপ্রবাহ বাড়ার খবর দিল আবহাওয়া অফিস।

যূথী/দীপ্ত সংবাদ