রাজধানীর সরকারি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন অঙ্গনের অতিথি, শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাইশা এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নাইশা ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নুর পলাশ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম ছারোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম ও নাজমুল ইসলাম সুমন।
এ ছাড়া লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা সুলতান মাহমুদ পরশ, মোজাম্মেল হোসেন স্বাধীন, কামাল হোসেন, সোহেল আলম সাগর ও কামরুল হাসান সাগর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ–সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান ফরহাদ। দোয়া পরিচালনা করেন তিতুমীর কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি তসলিম চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে নূর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা ধরে রাখতে হবে।
লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের অতিথিরা অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য লক্ষ্মীপুর –২ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। কিন্তু গতকাল জাতীয় সংসদ এর প্রথম অধিবেশন থাকায় তিনি সময় স্বল্পতার কারণে উপস্থিত থাকতে পারেননি।