শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তামিম ইকবালের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তামিম ইকবালের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ মার্চ) এই ঘটনা ঘটার পর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন।

নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিম ইকবালকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নের জন্য তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়। তিনি বলেন, ‘বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।‘

এছাড়া, বিসিবির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে তামিম ইকবালের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে নিয়মিত অবহিত করার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন।

ইএ