শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তথ্য কমিশনার নিয়োগ, ৫ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তথ্য কমিশনার নিয়োগ, ৫ সদস্যের কমিটি গঠন

সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের সুপারিশ করতে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর ধারা ১৪(১) অনুযায়ী তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের সুপারিশ প্রদানের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা হলো।

এ কমিটির সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম এবং কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।

 

এমি/দীপ্ত