শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইইউ প্রতিনিধিদের কোনো আগ্রহ নেই: ইএমএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইইউ প্রতিনিধিদের কোনো আগ্রহ নেই: ইএমএফ

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দলের তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তাদের কোনো আগ্রহ নেই বলে মনে করছেন ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) সদস্যরা।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে রাজধানীর গুলশানে ইইউ দূতাবাসে ঢাকায় সফররত ইইউর প্রাক–নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন ইএমএফ সদস্যরা।

এতে অংশ নেন ইএমএফের চার সদস্য। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে বেরিয়ে এসে ফোরামের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী বলেন, ‘এ দেশে অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে ইইউ। আগামী নির্বাচন কেমন হবে তা জানতে চেয়েছেন ইইউ প্রতিনিধিরা।’

গত ৫টি নির্বাচনের চিত্র তুলে ধরে সরকারের সহযোগিতার কথা জানিয়েছে মনিটরিং ফোরাম। নির্বাচনে ইইউ পর্যবেক্ষক দল পাঠাবে বলে প্রত্যাশা তাদের। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ইইউ প্রতিনিধিদের কোনো আগ্রহ নেই বলে মনে করছে ইএমএফ। তবে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন অধ্যাপক আবেদ আলী।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ১৫ দিনের বাংলাদেশ সফরে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং দফতরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ইইউর প্রাক–নির্বাচনী পর্যবেক্ষক দলটির। এর মধ্যে কয়েক দফা বৈঠক হতে পারে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে। দলটি মতবিনিময় করবে রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং দেশীয় নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠীর সঙ্গেও।

সোমবার (১০ জুলাই) আওয়ামী লীগ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে ইইউ‘র প্রাক–নির্বাচনী পর্যবেক্ষক দল। তবে নির্বাচন ইস্যুতে কোনো কথা হয়নি জানিয়ে দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক বলেছেন, দেশের নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে আলোচনা শোভনীয় নয়।

 

আফ/দীপ্ত নিউজ