শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢামেক হাসপাতালে জন্ম নেওয়া জমজ ৬ শিশুর ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢামেক হাসপাতালে জন্ম নেওয়া জমজ ৬ শিশুর ৪ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া জমজ ৬ শিশুর মধ্যে ৪ নবজাতকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) মারা যায় ২ নবজাতক এবং রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টায় রাজধানী কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে (এনআইসিইউ) চিকিৎসাধীন এক কন্যাশিশুর মৃত্যু হয়। এর আগে, সন্ধ্যায় জন্মের পরপরই আরও ১ শিশু মারা যায়।

এর আগে, রবিবার সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাতার প্রবাসীর স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া (২৩) তিন ছেলে ও তিন মেয়ে সন্তান জন্ম দেন।

প্রিয়া‘র ননদ ফারজানা আক্তার জানান, বর্তমানে ২ কন্যাশিশু রাজধানী একটি বেসরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল গাইনি বিভাগের ইউনিট–১ এর সহযোগী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, শনিবার রাতে প্রিয়া ভর্তি হন। সকালে তিনি একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেন। তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি ‘বেবি’ বলা যায় না, এটি আসলে ২৭ সপ্তাহের ইনএবিটেবল অ্যাবরশন। এর আগে প্রিয়ার একটি পূর্ণবয়স্ক শিশু জন্ম হয়েছিল, তবে সেটি ডেলিভারির সময় মারা যায়। এবার জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে ৩ জনের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং বাকি ৩ জনের ৮০০ গ্রাম।

 

এসএ