শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে হাসনাত আব্দুল্লাহ

সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘এখানে অনেক ক্রাউড। আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাসনাত আব্দুল্লাহর বিশ্রাম প্রয়োজন। তাই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আরও ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

উল্লেখ্য, রবিবার (২৫ আগস্ট) রাজধানীর সচিবালয়ে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এসএ/দীপ্ত সংবাদ