শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলের দিকে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি হাসপাতাল এলাকায় প্রবেশ করে। দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত, চিকিৎসকরা জানিয়েছেন হাদীর জন্য চার ব্যাগ ব্লাড লাগবে। যা ইতোমধ্যে সংগ্রহ করেছে তার সমর্থক–অনুসারীরা।

এদিকে এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।