শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। এতে ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

জানা যায়, যানজট নিরসনে ঢাকামুখী যানবাহন বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে মহাসড়কের এলেঙ্গায় গিয়ে মিলিত হচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনগুলো দুই লেনের সড়ক হয়ে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে। ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৩ কিলোমিটার সড়কে অন্যান্য বছরের তুলনায় এখনও তেমনটা চাপ পড়েনি।

চালকরা জানান, ঈদের যানবাহনের চাপে আরো বাড়তে পারে এই মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৬৪ কিলোমিটার সড়কে অনায়াশে জেতে পারলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার পযন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে যানজটের হবার সম্ভাবনা রয়েছে। এদিকে মহাসড়ক যানজট মুক্ত রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন জেলা পুলিশ।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।