শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকাস্থ রাশিয়ান হাউসে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকাস্থ রাশিয়ান হাউসে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ঢাকাস্থ রাশিয়ান হাউস আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা, স্বপ্নদ্রষ্টা ও পরিবর্তনস্রষ্টাদের একত্রিত করে সমৃদ্ধ সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে তরুণ দর্শকদের জন্য রুশ বৈজ্ঞানিক সাফল্য এবং মানব আত্মার শক্তি তুলে ধরা হয়। প্রদর্শনীর পর অতিথিরা কিংবদন্তি রুশ চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই তারকোভ্স্কি ও আলেকজান্ডার রৌ–র কাজ নিয়ে আয়োজিত অনন্য প্রদর্শনী পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অতিথিরা এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।