শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীর আমতলীতে রেললাইন অবরোধ করে রেখেছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে ঢাকা থেকে কোনো ট্রেন ঢাকার বাইরে যেতে এবং ঢাকায় প্রবেশ করতে পারছে না।

বিষয়টি নিশ্চিত করে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা রেললাইল অবরোধ করেছেন। এজন্য ঢাকায় কোনো ট্রেন ঢুকতে বা বের হতে পারছে না। আমরা প্রস্তুত আছি। রেললাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল শুরু হবে।’

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ায় স্টেশনে থাকা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

সকাল–সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সারাদেশে চালিয়ে যাচ্ছেন এ কর্মসূচি। বুধবার সকাল ১০টা থেকে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ