শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকায় স্বস্তির আবহাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় স্বস্তির আবহাওয়া

টানা কয়েক দিনের তীব্র দাবদাহের পর গত দুই দিন বৃষ্টি হয়েছে ঢাকায়। রবিবার (২৩ এপ্রিল) সকালেও ঝিরিঝিরি বৃষ্টির দেখা মিলেছে রাজধানীর কোথাও কোথাও।

এদিন দুপুর পর্যন্ত ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে; আবহাওয়াও শীতল। এতে স্বস্তি আর স্নিগ্ধতায় ভরে উঠেছে নগরবাসীর মন।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদ মাধ্যমকে বলেন, গত বুধ (১৯ এপ্রিল) ও বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঢাকার তাপমাত্রা ছিল ৩৭.৬ ও ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্র (২০ এপ্রিল) ও শনিবার (২২ এপ্রিল) বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। রবিবারের অবস্থা দেখে মনে হচ্ছে তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি হবে। শনিবার রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি আরও দুইদিন চলবে।

এদিকে রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকাসহ দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রবিবার ঢাকায় দক্ষিণ–পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাব দমকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ।

এদিকে দুই দিন ঢাকায় বৃষ্টি হওয়ায় রোববার বাতাসের মানের বেশ উন্নতি হয়েছে। এদিন দুপুর আড়াইটায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৯। এটি মধ্যম অবস্থা নির্দেশ করে।

 

এমি/দীপ্ত