শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

ঢাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর ডেমরায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ইরাম ও তপুকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে কোনাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– ইরাম রেদওয়ান (২৫) ও তপু আহমেদ (২৫)। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তারা। পথে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুজন গুরুতর আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফারুক আরও জানান, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।