রাজধানী ঢাকায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (১২ অক্টোবর) সকালে ডিবির প্রধান শফিকুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়। পরে গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দেবাশীষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ডিবি সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গুলশান আরার যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।