বুধবার, জুন ১০, ২০২৬
বুধবার, জুন ১০, ২০২৬

ঢাকায় আসছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল

Avatar photoআল আমিন

 

চার দিনের সফরে আগামী ১২ আগস্ট বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুইজন সদস্য। এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।

সূত্র জানায়, কংগ্রেস প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করবে। সেখানে রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন ও জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে। রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোএ সঙ্গেও বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

সম্প্রতি একাধিক মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ৬৮ আগস্ট তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।

 

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More