শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ড. ইউনূসকে নিয়ে বক্তব্য বিকৃত করে প্রচারে ইশরাকের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ড. ইউনূসকে নিয়ে বক্তব্য বিকৃত করে প্রচারে ইশরাকের প্রতিবাদ

ড. ইউনূসকে নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দেয়া একটি বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

রবিবার (১৮ আগষ্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেদিনের মূল বক্তব্যটি শেয়ার করে এমন ঘটনার প্রতিবাদ জানান ইশরাক হোসেন।

ইশরাক বলেন, সম্প্রতি ইউটিউবে এধরনের বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে আমার একটি খন্ডিত অংশে প্রফেসর ইউনূসকে জড়িয়ে আপত্তিকর শব্দের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিকৃত শিরোনাম বা টাইটেলও ব্যবহার করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

গত ১৩ আগস্ট রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরে গিয়ে তাদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেখানে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কথাও বলেন তিনি। পরে মন্দির থেকে বের হওয়ার পথে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার করা বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রায় ৩ মিনিটের একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে বিকৃত করে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

বহু বছর ধরেই ইশরাক ড.ইউনূসের ভক্ত উল্লেখ করে তার অবস্থান তুলে ধরেন। এসব গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশবাসীকেও বিভিন্ন ধরনের অপপ্রচার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আল/ দীপ্ত সংবাদ