শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ড্যানিয়েলের আঘাতে লন্ডভন্ড লিবিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ড্যানিয়েলের আঘাতে লন্ডভন্ড লিবিয়া

 

শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে লন্ডভন্ড লিবিয়ায় বেড়েই চলেছে প্রাণহানি।

ঝড় ও বন্যায় এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৫ হাজার ৩০০ জন। এখনো নিখোঁজ রয়েছে ১০ হাজারের বেশি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বেনগাজি, সোসি, আল বায়দা, আল মারজ এবং দেরনা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানির ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ ও দোকানপাট।

এছাড়াও লিবিয়ার প্রধান চারটি বন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। লিবিয়ার বন্যাদুর্গতদের জন্য ওষুধ ও শুকনো খাবার পাঠাচ্ছে বাংলাদেশ।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।