শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
জাতীয়

ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে নতুন করে আরও ৫৯১ জনসহ মোট ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তার থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার হয়েছেন আরও এক হাজার ৯৫ জন।

অভিযানে বিদেশি পিস্তল ১টি, চায়না রাইফেল (পুলিশের লুটকৃত অস্ত্র) ১টি, এলজি ২টি, ওয়ান শুটারগান ৪টি, ম্যাগাজিন ১টি, গুলি ৩ রাউন্ড, কার্তুজ ১৭ রাউন্ড, ককটেল ২০টি, ছুরি ৬টি, তলোয়ার ১টি, হাতুড়ি ১টি, রেঞ্জ ১টি, প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, লোহার পাইপ ২টি এবং কাটার ১টি ও ৩টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেকমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।