শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গু: ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু খবর আসছে এবং শত শত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন এবং ৭১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭ জনে, আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫১ হাজার ৪০৪ জনে।

মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের বিভাগ অনুযায়ী সংখ্যা হচ্ছে:

বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩১ জন

চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭০ জন

ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৪২ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৪১ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১১৪ জন

খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪১ জন

ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩৪ জন

রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩২ জন

রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১০ জন

ডেঙ্গুতে একদিনে মৃত দুইজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ৬৬৬ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সেরে উঠেছেন।

পূর্ববর্তী বছরের তুলনায়, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।