শিরোনাম
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৩৪, সবচেয়ে বেশি বরিশালে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৩৪, সবচেয়ে বেশি বরিশালে

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৪ জন।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়ে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) রয়েছেন ২৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৭ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৭ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৪৬৬ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ