দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু চিকিৎসার জন্য ভারত থেকে এসেছে স্যালাইন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ডেঙ্গু চিকিৎসার জন্য ভারত থেকে এসেছে স্যালাইন

 

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ভারত থেকে ৫৩ হাজার ব্যাগ স্যালাইন এসেছে। যশোরের বেনাপোল বন্দর দিয়ে গত দুইদিনে এসব স্যালাইন আসে।

ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যালসের কাছ থেকে স্যালাইন আমদানি করেছে বাংলাদেশের জাস করপোরেশন।

আমদানি করা প্রতি ব্যাগ স্যালাইনের দাম পড়েছে ৬১ টাকা ৩৫ পয়সা।

পর্যায়ক্রমে প্রাথমিক অবস্থায় মোট ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে।

গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানান।

 

এসএ/দীপ্ত নিউজ