ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ২৯৯ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন।
এছাড়া, চলতি বছরে মোট ৯১ হাজার ৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২৭জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ২০৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৯২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪০৬ জন, খুলনা বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৪ জন রয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।