দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গুতে আরও ১১ জন আক্রান্ত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ডেঙ্গুতে আরও ১১ জন আক্রান্ত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে শুক্রবার (২১ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

 

তবে এই সময়ে আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ জনের। এদের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৩১৫ জন।

এদের মধ্যে পুরুষ ১ হাজার ৯৯৯ জন ও নারী ১ হাজার ৩১৬ জন।