শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৬১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৬১৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭০ জনের।

এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৫ জন রোগী। জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৯২ হাজার ২১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৮, ঢাকা উত্তর সিটিতে ১২৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৩, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।