রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডু অর ডাই’ ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।

সোমবার (২০ অক্টোবর) টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে লঙ্কানরা। অর্থাৎ শুরুতে ফিল্ডিং করবে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের চারদলের তিনটি নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। বাকি স্থানটির জন্য লড়ছে পাঁচটি দল, যেখানে আছে বাংলাদেশও। পাকিস্তানকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশের জন্য আজ অগ্নিপরীক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে টিকে থাকবে সেমিফাইনালের লড়াইয়ে, কিন্তু হারলেই শেষ স্বপ্ন।

গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফেরানো হয়েছে তারকা পেসার মারুফা আক্তার ও স্পিন স্পেশালিস্ট নাহিদা আক্তারকে। সর্বশেষ ম্যাচে দুজনই ছিলেন একাদশের বাইরে।

নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। বাকি আর একটা স্থানের জন্য লড়াইয়ে বাকি পাঁচ দেশ। গতকাল ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় পাঁচ ম্যাচে এক জয়ে মাত্র ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশও এই লড়াইয়ে টিকে আছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের মেয়েদেরকে। এক ম্যাচে হারলেও বাদ।

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার ও মারুফা আক্তার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More