শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে ৩.২৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ে তুলনায় ২২.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২.৬৪ বিলিয়ন মার্কিন ডলার।

২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে প্রবাসীরা দেশে ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে প্রবাসী বাংলাদেশিরা ১৬.২৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩.৭৮ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে বলেন, বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা ও রিজার্ভ বাড়াতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ প্রবাসী আয় বা দেশে আসা রেমিট্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক—অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক এবং বিডিবিএল–এ ৫৭২.৩৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আর রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক—বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫৩.৫২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকে ১২৭.০৬ মিলিয়ন, জনতা ব্যাংকে ২৮১.৮৬ মিলিয়ন, রূপালী ব্যাংকে ১০৬.৩৯ মিলিয়ন, সোনালী ব্যাংকে ৫৬.৮২ মিলিয়ন এবং বেসিক ব্যাংকে ০.২১ মিলিয়ন মার্কিন ডলার এসেছে।

এছাড়া প্রবাসীরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২,২৯৩.৯৪ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মাধ্যমে, যার পরিমাণ ৬৭১.৮৭ মিলিয়ন মার্কিন ডলার।